শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

"অ্যাপিকটা অ্যাওয়ার্ডে ২ বছর অংশ নিতে পারবে না বেসিস"

"অ্যাপিকটা অ্যাওয়ার্ডে ২ বছর অংশ নিতে পারবে না বেসিস"
< বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারি ২০২৩ অ্যাপিকটা অ্যাওয়ার্ডে ২ বছর অংশ নিতে পারবে না বেসিস তথ্যপ্রযুক্তি ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৪ পিএম | অনলাইন সংস্করণ অ্যাপিকটা অ্যাওয়ার্ডে আগামী ২ বছর অংশ নিতে পারবে না বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ফলে আগামী দুই বছর (২০২৩ ও ২০২৪) দেশে বেসিস অ্যাপিকটা অ্যাওয়ার্ডের ‘বাংলাদেশ বাছাই পর্ব’ আয়োজন করতে পারবে না। তবে এ দেশের কোনও প্রতিযোগী অ্যাওয়ার্ডে ব্যক্তিগতভাবে অংশ নিতে চাইলে অ্যাপিকটায় সে পথ খোলা থাকবে বলে চিঠিতে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) থেকে চিঠি দিয়ে বেসিসকে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। এ প্রসঙ্গে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, এটা অ্যাপিকটার একপেশে সিদ্ধান্ত। তারা বায়াসড। তিনি বলেন, অ্যাপিকটা আমাদের কারণ দর্শানোর নোটিশ দিলে আমরা তার জবাব দিয়েছি। তারপরও তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হচ্ছে, আমরা পাকিস্তানে অনুষ্ঠিত সর্বশেষ অ্যাপিকটা অ্যাওয়ার্ডে অংশ নেইনি। এই কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। আগেই বলেছিলাম, আমরা পাকিস্তানে যাবো না। পাকিস্তানে অনুষ্ঠিত অ্যাপিকটা অ্যাওয়ার্ডে এবার সর্বনিম্ন অংশগ্রহণ ছিল। এর আগে গত ৩ জানুয়ারি অ্যাপিকটার মালয়েশিয়ার প্রধান কার্যালয় থেকে বেসিসকে পাঠানো চিঠিতে বলা হয়, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত অ্যাপিকটা-২০২২ অ্যাওয়ার্ডের বিচার এবং উপস্থাপনার একদম চূড়ান্ত পর্যায়ে বেসিসের এমন সরে দাঁড়ানোয় সার্বিক কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটেছে সেখানে। বাংলাদেশ থেকে সব মিলিয়ে ৪৩ জন নমিনি তাদের অংশগ্রহণ বাতিল করে কোনও কারণ না দেখিয়ে। সেখানে বাংলাদেশিদের জন্য অংশগ্রহণে কোনও বাধা ছিল না বলে জানানো হয় চিঠিতে। তারপরও ভিসা নিয়ে যেকোনও রকম সমস্যায় তারা সমাধান করতেও প্রস্তুত ছিল বলে জানায় অ্যাপিকটা। শুধু তাই নয়, এরপর স্কুল ছাত্রছাত্রীদের অনলাইনে অংশ নিতে চাইলে সে ব্যাপারেও বেসিসের পক্ষ থেকে তাদের নিষেধ করা হয়। বেসিস কোনও কারণ না দেখিয়ে সরে আসে—যা আরও হতাশাজনক বলে চিঠিতে মন্তব্য করে সংস্থাটি। বেসিসকে চিঠি দেওয়ার পর থেকে ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলে অ্যাপিকটা। এরপর অ্যাপিকটা পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানায় চিঠিতে। বেসিস নির্ধারিত সময়ের মধ্যে উত্তরও পাঠায় অ্যাপিকটাকে। বৃহস্পতিবার অ্যাপিকটা থেকে এই নিষেধাজ্ঞার চিঠিটি আসে বেসিসে।
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়